রানার অটোমোবাইলসকে ২৬৭ কোটি টাকার বন্ড অনুমোদন

১৯ জুন, ২০২৩ ১৯:১২  

ঋণে জর্জরিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি। মোট এক হাজার ৬০২ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার ঋণগ্রস্ত কোম্পানিটি। এই ঋণের ধাক্কা সামলাতে কোম্পানিটিকে বন্ড ছেড়ে নতুন করে ২৬৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটিকে এই দিল বিএসইসি।

সোমবার (১৯ জুন) বিএসইসির ৮৭২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, এটি সাত বছর মেয়াদি আনসিকুরড, রিডিমেবল, ননকনভার্টিবল, গ্র্যান্টেড ও সাসটেইনবিলিটি বন্ড। ওই বন্ডের কুপন হার ৮.৫০ থেকে ৯ এর মাঝে নির্ধারিত হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানির কাস্টমারদের ঋণ সুবিধা দেওয়া, সোলার প্ল্যান্ট নির্মাণ ও বন্ড ইস্যুর খরচ মেটাতে ব্যয় করা হবে। এই বন্ডের লিড অ্যারেঞ্জার গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরের তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটির এক হাজার ৬০২ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকার ব্যাংক ঋণ রয়েছে। এর মধ্যে ৯৭০ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার স্বল্প মেয়াদি ঋণ, আর ৬৩১কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকার দীর্ঘ মেয়াদি ঋণ রয়েছে। কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে।